Posts

নন্দীগ্রামে জনতার হাতে গাঁজাসহ যুবক আটক

Image
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ যুবককে আটক করেছে স্থানীয় জনগন। মঙ্গলবার রাত ২টার দিকে থালতা মাজগ্রামের উত্তরপাড়ায় এঘটনা ঘটে। আটককৃত গাঁজা ব্যবসায়ী লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার বাতিকাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মুমিনুল ইসলাম (৩৫)। ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন স্থানীয় লোকজনের বরাতদিয়ে বলেন, রাতে থালতামাজগ্রামে ওই যুবক এসে ঘোরাঘুরি করে। এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটক করে। তার দেহ তল্লাসী করে ৭৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে ওই রাতেই স্থানীয় লোকজন আটককৃত মুমিনকে পুলিশের হাতে তুলে দেন। এবিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বগুড়ায় আলোচিত সেই মতিন সরকার কারাগারে : দুদক অবৈধ অর্থের সন্ধানে নেমেছে

Image
বগুড়া শহর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম সম্পাদক ও জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার আদালতে আত্মসমর্পন করলে তাকে জেল হাজতে প্রেরন করা হয়। বুধবার সকালে হত্যা মামলার পলাতক আসামী মতিন বুধবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ -১ এর বিচারক মুহা: ইমদাদুল হকের আদালতে হাজির হয়। তার আইনজীবীরা বিজ্ঞ বিচারকের কাছে জামিন প্রার্থরা করলে বিচারক তা’ না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠাবার নির্দেশ দেন। অন্যদিকে দুদক বগুড়া মতিন ও তুফানের অবৈধ অর্থ উপার্জনের তথ্যের খোঁজ খবর নেওয়া শুরু করেছে। গত ২৭ জুলাই মতিনের ভাই শহর শ্রমিকলীগের আহবায়ক (পরবর্তীতে বহিস্কৃত) তুফান সরকারকে ছাত্রী ধর্ষন ও মা মেয়েকে নির্যাতন করে চুল কেটে দেয়ার ঘটনায় পুলিশ গ্রেফতার করে। ওই ঘটনার প্রেক্ষিতে তুফানের গডফাদার হিসেবে তার বড় ভাই মতিনের নাম আলোচিত হয়। একটি হত্যা মামলায় মতিন পলাতক আসামী হিসেবে থাকলেও ওই সময় প্রকাশ্যে ঘোরাফেরা করতো। তুফানের বিষয়টি আলোচিত হওয়ার পরই মতিন গা ঢাকা দেয়। জানা যায়, উজ্জল হত্যা মামলায় মতিন সরকারের বিরুদ্ধে ৮ বছর আগে গ্রেফতারী পরোয়ানা জারী হয়েছিল। আদালত থেকে সেই গ্রেফতারী পরোয়ানা থা...

বগুড়ায় ব্যাংক কর্মকর্তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

Image
বগুড়া সংবাদ ডট কম : বগুড়ায় এক ব্যাংক কর্মকর্তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে শহরের সুত্রাপুর এলাকার গোহাইল রোডের একটি হাউজিংএর দ্বিতলা ফ্লাটের ভাড়া বাড়ী থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এলাকার বাসীর দাবী মৃত্যু ঘটনা রহস্যজনক। নিহত রশিদা বেগম (৩৭) এলাকার রুপকথা হাউজিং এর ভাড়াটিয়া এবং শহরের বড়গোলায় স্টক একচেঞ্জ অফিসের সিকিউরিটি গার্ডের ম্যানেজার এবিএম আশিকুর রহমানের স্ত্রী। জানা গেছে, সোমবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নিহত গৃহবধু রাশিদা বেশ কয়েকবার বমি করেন। এর একপর্যায়ে আবারো বাথরুমে গেলে তিনি সেখানেই মারা যান। তবে তার মারা যাবার প্রকৃত ঘটনাটি ষ্পষ্ট নয়। তবে নিহতের বেডরুমে জিনিষ পত্র ছড়ানো ছিটানো এবং বালিশ চাঁদর ছেঁড়া ফাটা দেখে মনে করা হচ্ছে যে সেখানে কোন প্রকার ধস্তাধস্তির ঘটনা ঘটে থাকতে পারে। এঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্য মিশ্র মন্তব্য পাওয়া গেছে। কেউ এ ঘটনাকে নিছক আত্বহত্যা মনে করলেও কেউ বলছেন এটা একটি হত্যা কান্ড। এদিকে নিহতের পরিজন এর দাবী নিহত রশিদা হার্ট এর্টাকে মারা গিয়ে থাকতে পারে। এদিকে পুলিশের একটি দায়িত্বশীল জানান...