বগুড়ায় ব্যাংক কর্মকর্তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু















বগুড়া সংবাদ ডট কম : বগুড়ায় এক ব্যাংক কর্মকর্তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে শহরের সুত্রাপুর এলাকার গোহাইল রোডের একটি হাউজিংএর দ্বিতলা ফ্লাটের ভাড়া বাড়ী থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এলাকার বাসীর দাবী মৃত্যু ঘটনা রহস্যজনক।
নিহত রশিদা বেগম (৩৭) এলাকার রুপকথা হাউজিং এর ভাড়াটিয়া এবং শহরের বড়গোলায় স্টক একচেঞ্জ অফিসের সিকিউরিটি গার্ডের ম্যানেজার এবিএম আশিকুর রহমানের স্ত্রী।
জানা গেছে, সোমবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নিহত গৃহবধু রাশিদা বেশ কয়েকবার বমি করেন। এর একপর্যায়ে আবারো বাথরুমে গেলে তিনি সেখানেই মারা যান। তবে তার মারা যাবার প্রকৃত ঘটনাটি ষ্পষ্ট নয়। তবে নিহতের বেডরুমে জিনিষ পত্র ছড়ানো ছিটানো এবং বালিশ চাঁদর ছেঁড়া ফাটা দেখে মনে করা হচ্ছে যে সেখানে কোন প্রকার ধস্তাধস্তির ঘটনা ঘটে থাকতে পারে।
এঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্য মিশ্র মন্তব্য পাওয়া গেছে। কেউ এ ঘটনাকে নিছক আত্বহত্যা মনে করলেও কেউ বলছেন এটা একটি হত্যা কান্ড। এদিকে নিহতের পরিজন এর দাবী নিহত রশিদা হার্ট এর্টাকে মারা গিয়ে থাকতে পারে।
এদিকে পুলিশের একটি দায়িত্বশীল জানান, সকালে খবর পাবার পর পরই বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) এমদাদ হোসেনের নের্তৃতে ইন্সপেক্টর (তদন্ত) আসলাম আলী, ইন্সপেক্টর (অপারেশন) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গেলে অকুস্থলে একজন অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে মরদেহের সুরতহাল তেরী করা হয়।
এব্যপারে ইন্সপেক্টর (তদন্ত) আসলাম আলী জানান, নিহতের মরদেহে আপাত্বদৃষ্টে হত্যাকান্ডের কোন প্রকার আলমত পাওয়া যায়নি। বাথরুমে পড়ে গিয়ে নিহতের মাথায় আঘাত লেগে থাকতে পারে। তার পরেও নিহতের পরদেহ ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পাওয়া গেলে তার মৃত্যুর প্রকৃত কারন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

Comments

Popular posts from this blog

বগুড়ায় আলোচিত সেই মতিন সরকার কারাগারে : দুদক অবৈধ অর্থের সন্ধানে নেমেছে