নন্দীগ্রামে জনতার হাতে গাঁজাসহ যুবক আটক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ যুবককে আটক করেছে স্থানীয় জনগন। মঙ্গলবার রাত ২টার দিকে থালতা মাজগ্রামের উত্তরপাড়ায় এঘটনা ঘটে। আটককৃত গাঁজা ব্যবসায়ী লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার বাতিকাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মুমিনুল ইসলাম (৩৫)। ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন স্থানীয় লোকজনের বরাতদিয়ে বলেন, রাতে থালতামাজগ্রামে ওই যুবক এসে ঘোরাঘুরি করে। এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটক করে। তার দেহ তল্লাসী করে ৭৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে ওই রাতেই স্থানীয় লোকজন আটককৃত মুমিনকে পুলিশের হাতে তুলে দেন। এবিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments
Post a Comment